প্রচ্ছদ > আন্তর্জাতিক >

পশ্চিমবঙ্গে বাংলার বিজেপির উত্থানে খুশি রাঘব

article-img

তৃণমূলের দুর্গ ভেঙে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পথে বিজেপি। গেরুয়া শিবিরের এই জয়ে অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে সর্বত্র। বিজেপির এই জয়ে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি পরিবারকে অভিনন্দন জানিয়েছেন সদ্য দলটিতে যোগদান করা রাঘব চাড্ডা।

গত মাসে আম আদমি পার্টি থেকে বিতর্কিতভাবে বেরিয়ে এসে রাঘব বিজেপিতে যোগ দেন। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে খুশি হয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপির জয়গান গেয়েছেন রাঘব।

এক্সে রাঘব লেখেন, এই অসামান্য নির্বাচনি ফলাফলের জন্য বিজেপি পরিবারকে অভিনন্দন। পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক এবং নির্ণায়ক বিজয় অর্জন করেছে যা সত্যিই অসাধারণ। উন্নয়ন এবং শক্তিশালী শাসনের প্রতি জনগণের অবিচল আস্থাকে প্রতিফলিত করে এই জয়।

পোস্টে বিজেপির উর্ধ্বতন কর্তৃপক্ষকে কৃতিত্ব দিয়েছেন রাঘব, ‘এই জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কৌশলগত দূরদৃষ্টি এবং বিজেপির জাতীয় সভাপতি শ্রী নীতিন নবীজির। এটি একটি শক্তিশালী ও আরও উন্নত ভারত গড়ার চেষ্টায় ব্রতী হওয়া প্রত্যেক নাগরিকের বিজয়।’

প্রসঙ্গত, ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৬ সালের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। বিজেপি এই নির্বাচনে প্রায় ২০০টির বেশি আসন অর্জন করেছে, যার ধারে কাছে পৌঁছাতে পারেনি তৃণমূল।


আরো খবর